ইনফিনিটি উদ্যোক্তা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

ইনফিনিটি উদ্যোক্তা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:

দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুধামুক্ত ও বেকারমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উদ্যোক্তাদের অবদানকে সম্মান জানাতে আগামী ৩০ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ইনফিনিটি উদ্যোক্তা দিবস ২০২৬”।

একইসঙ্গে এ আয়োজনের মাধ্যমে উদযাপিত হবে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের তৃতীয় বর্ষে পদার্পণ। প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী ও পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

আয়োজক সূত্রে জানা যায়, বর্তমান বিশ্ববাজারে উদ্যোক্তারাই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। নতুন নতুন উদ্যোগ, উদ্ভাবন ও বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অনুষ্ঠানে বিভিন্ন সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সমাজসেবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়াও উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।

মোঃ আবু সালেহ, চেয়ারম্যান, ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড বলেন, “উদ্যোক্তাই একটি জাতির অর্থনৈতিক মুক্তির প্রধান শক্তি। ক্ষুধামুক্ত ও বেকারমুক্ত বাংলাদেশ গঠনে নতুন উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

উদ্যোক্তাদের সম্মাননা প্রদান, অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠান দেশের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

তারিখ: ৩০ জুন ২০২৬
আয়োজক: ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড
উপলক্ষ্য: ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের তৃতীয় বর্ষে পদার্পণ ও ইনফিনিটি উদ্যোক্তা দিবস ২০২৬ উদযাপন।

Leave a Comment