স্বপ্নের শপথ-প্রিন্স মোঃ আবু সালেহ

  • 🤝 স্বপ্নের শপথ।
    ✍️ প্রিন্স মোঃ আবু সালেহ

শিখছি কথা অল্প করে,
বলব একদিন মঞ্চ ভরে।
আজ আমি শিখছি নীরবে,
আগামীকাল বদলে দেব বিশ্বকে।

আমি উদ্যোক্তা—আমি স্বপ্নবাজ,
পরিশ্রমই আমার সবচেয়ে বড় সাজ।
আমি হার মানতে আসিনি,
জয় করতে এসেছি প্রতিটি চ্যালেঞ্জ।

মহান আল্লাহ দিয়েছেন আমাকে জ্ঞান,
এটাই আমার সবচেয়ে বড় সম্মান।
স্রষ্টার প্রতিটি সৃষ্টি আমার আপন,
তাদের কল্যাণেই হবে আমার জীবন।

আমি ট্রেনার হব, নেতা হব,
হাজারো মানুষকে সফলতার পথ দেখাব।
ভয় নয়, সাহস শেখাব;
হতাশা নয়, আশা জাগাব।

ক্ষুধামুক্ত সমাজ গড়ব,
বেকারত্ব দূর করব।
কর্মসংস্থানের আলো জ্বালিয়ে,
হাসি ফুটাব ঘরে ঘরে।

মানুষ হবে মানুষের শক্তি,
ভালোবাসা হবে আমাদের ভক্তি।
জ্ঞান, সততা আর পরিশ্রম দিয়ে,
গড়ব নতুন পৃথিবী—তোমাদের সাথে নিয়ে।

আমার স্বপ্ন শুধু নিজের নয়,
এ স্বপ্ন একটি জাতির, একটি মানবতার।
আমি থামব না, ক্লান্ত হব না,
যতক্ষণ না সফলতার সূর্য উদিত হয়।

আমার অঙ্গীকার🌹
আমি শিখব, আমি গড়ব, আমি নেতৃত্ব দেব।
আমি উদ্যোক্তা, আমি ট্রেনার, আমি পরিবর্তনের দূত।
ইনশাআল্লাহ, একদিন আমার কর্মই হবে আমার পরিচয়।

আজ ০৯/০৭/২০২৬, সিরাজগঞ্জ নিজ বাসভবন (৯:৩০ PM)

Leave a Comment