সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্যপদ অর্জন করল ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্যপদ অর্জন করল ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড

সিরাজগঞ্জ প্রতিনিধি:
ব্যবসা-বাণিজ্যের প্রসার, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পখাতের অগ্রগতিতে আরও এক ধাপ এগিয়ে গেল ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান প্রিন্স মোহাম্মদ আবু সালেহ-এর নেতৃত্বে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যপদ অর্জন করা হয়েছে।

এ উপলক্ষে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে “ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড”-এর নামে আনুষ্ঠানিকভাবে সদস্যপদের সনদপত্র প্রদান করা হয়।

সদস্যপদ অর্জনের মাধ্যমে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড সিরাজগঞ্জের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের বৃহত্তর পরিসরের সঙ্গে আরও সুদৃঢ়ভাবে যুক্ত হওয়ার সুযোগ লাভ করেছে। একই সঙ্গে জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতিতে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রিন্স মোহাম্মদ আবু সালেহ বলেন, “সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সদস্যপদ আমাদের জন্য একটি নতুন দায়িত্ব ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। ইনশাআল্লাহ, ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সর্বদা কাজ করে যাবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যপদ অর্জন ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের ব্যবসায়িক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে স্থানীয় ব্যবসায়ী সমাজের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের এই অর্জনে প্রতিষ্ঠানের সকল পরিচালক, কর্মকর্তা, সদস্য, এজেন্ট, উদ্যোক্তা ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

Leave a Comment