২,০০০ ভেরিফায়েড সদস্যের মাইলফলক অর্জন করেছে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার

২,০০০ ভেরিফায়েড সদস্যের মাইলফলক অর্জন করেছে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার

নিজস্ব প্রতিবেদক:
উদ্যোক্তা উন্নয়ন ও পণ্য বিপণনভিত্তিক প্রতিষ্ঠান ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড (IGPL) ২,০০০ ভেরিফায়েড সদস্যের মাইলফলক অতিক্রম করেছে। প্রতিষ্ঠানের অঙ্গসংগঠন ইনফিনিটি রয়্যাল ফোর্সের সদস্যদের ধারাবাহিক প্রচেষ্টা ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ উপলক্ষে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান প্রিন্স মোঃ আবু সালেহ ইনফিনিটি রয়্যাল ফোর্সের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, “এই অর্জনের পেছনে ইনফিনিটি রয়্যাল ফোর্সের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম, সময় ও আন্তরিক অবদান রয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডকে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ২,০০০ ভেরিফায়েড সদস্যের এই অর্জন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন এবং পণ্যভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করে বলেন, “একটি স্বপ্ন, একটি গন্তব্য”— এই প্রত্যয়কে সামনে রেখে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে।

Leave a Comment