ই-ক্যাব নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিন্স মোঃ আবু সালেহ
ই-ক্যাব নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিন্স মোঃ আবু সালেহ
ই-কমার্স খাতের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার প্রত্যয়
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান প্রিন্স মোহাম্মদ আবু সালে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের পক্ষ থেকে তিনি প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রিন্স মোহাম্মদ আবু সালে বলেন, গত প্রায় এক বছর ধরে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের কার্যক্রম এগিয়ে নিতে তিনি প্রতিষ্ঠানটির সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী টিম গড়ে তোলার পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও অনলাইন প্ল্যাটফর্মে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। গুগল রেটিংসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা তৈরিতে সংশ্লিষ্ট সদস্যদের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।
ই-ক্যাব নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্য সম্পর্কে প্রিন্স মোহাম্মদ আবু সালে বলেন, দেশের ই-কমার্স ও ব্যবসায়ী খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ থেকেই তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো নিয়ে কাজ করার পাশাপাশি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রিন্স মোহাম্মদ আবু সালে বলেন, “বাংলাদেশের ব্যবসায়ীদের স্বার্থে কাজ করতে চাই। ব্যবসায়ীদের উন্নয়ন ও অগ্রগতিতে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা থাকবে। মহান আল্লাহ তায়ালা যেন আমাকে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালনের তৌফিক দেন—এটাই আমার প্রত্যাশা।”
ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণার পাশাপাশি প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টর, সদস্য, এজেন্ট, ডিরেক্টর, কাউন্সিল মেম্বার, পিডিবি ডিরেক্টর, বোর্ড ডিরেক্টর, প্রমোটার ও সংশ্লিষ্টদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রিন্স মোহাম্মদ আবু সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সদস্য। তাঁর সদস্য আইডি ২৯৯৪।
