ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের নিজস্ব নিউজ পোর্টাল ‘Prince News Network (PNN)’-এর আত্মপ্রকাশ

ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের নিজস্ব নিউজ পোর্টাল ‘Prince News Network (PNN)’-এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক | Prince News Network (PNN)

তথ্যপ্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থা ও দ্রুত তথ্যপ্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তাদের নিজস্ব সংবাদমাধ্যম Prince News Network (PNN)।

প্রতিষ্ঠানটির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, কর্পোরেট সংবাদ, সামাজিক উদ্যোগ, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি, কর্মসংস্থান, সংস্কৃতি এবং জাতীয়-আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও দ্রুততার সঙ্গে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই এই নিউজ পোর্টালের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, Prince News Network (PNN) আধুনিক প্রযুক্তিনির্ভর একটি ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলা হবে, যেখানে সত্য, স্বচ্ছতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করা হবে।

নিউজ পোর্টালটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রিন্স মোহাম্মদ আবু সালেহ এবং উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মনিরুজ্জামান বাবু। তাঁদের নেতৃত্বে একটি দক্ষ ও পেশাদার সংবাদকর্মী দল দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে কাজ করবে।

ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের কর্তৃপক্ষ জানান, এই নিউজ পোর্টাল শুধু প্রতিষ্ঠানের কার্যক্রম প্রচারের জন্য নয়; বরং সমাজের ইতিবাচক পরিবর্তন, মানবিক উদ্যোগ, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং উন্নয়নমূলক সংবাদকে অগ্রাধিকার দিয়ে একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশ-বিদেশের পাঠক, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের Prince News Network (PNN)-এর সঙ্গে যুক্ত হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই যাত্রায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Prince News Network (PNN)
স্লোগান: “Truth • Trust • Impact”

Leave a Comment