মাওলানা মোঃ হেলাল উদ্দিন নূরী: দ্বীনি নেতৃত্ব, শরিয়াহভিত্তিক দিকনির্দেশনা ও ব্যবসায়িক নৈতিকতার অগ্রদূত
মাওলানা মোঃ হেলাল উদ্দিন নূরী: দ্বীনি নেতৃত্ব, শরিয়াহভিত্তিক দিকনির্দেশনা ও ব্যবসায়িক নৈতিকতার অগ্রদূত
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পর্যায়ের বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মোঃ হেলাল উদ্দিন নূরী দ্বীনি শিক্ষা, ইসলামী দাওয়াহ ও নৈতিক নেতৃত্বের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও শরিয়াহভিত্তিক সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তিনি ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড-এর ইজিসোম শরিয়াহ বোর্ডের প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠানটির জেনারেল ডিরেক্টর, ডিরেক্টর কাউন্সিলের সদস্য, প্রোমোটার ও উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নূরে ইসলাম মিল্লাতে মুসলিম সংগঠনের বিশেষ সমন্বয়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
ফরচুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান প্রিন্স মোঃ আবু সালেহ-এর নেতৃত্বে মাওলানা মোঃ হেলাল উদ্দিন নূরীর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় নূরে ইসলাম মিল্লাতে মুসলিম এবং ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড-এ ইজিসোম শরিয়াহ বোর্ড গঠিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো প্রতিষ্ঠানের কার্যক্রমে ইসলামী শরিয়াহর নীতিমালা, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
ধর্মীয় জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি ব্যক্তি, সমাজ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইসলামী মূল্যবোধের চর্চা ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে শরিয়াহভিত্তিক নীতিনিষ্ঠ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
